Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আনোয়ার ইস্যুতে ফেডারেশনকে চিঠি মোহন বাগানের

আনোয়ার আলি ইস্যুতে দ্রুত নিষ্পত্তি চায় মোহন বাগান। শনিবার ম্যানেজমেন্টের তরফে ফেডারেশন সভাপতিকে চিঠিও পাঠানো হল। ২০২৪ সালে মোহন বাগান থেকে আনোয়ারকে সই করায় ইস্ট বেঙ্গল।

আনোয়ার ইস্যুতে ফেডারেশনকে চিঠি মোহন বাগানের
  • ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আনোয়ার আলি ইস্যুতে দ্রুত নিষ্পত্তি চায় মোহন বাগান। শনিবার ম্যানেজমেন্টের তরফে ফেডারেশন সভাপতিকে চিঠিও পাঠানো হল। ২০২৪ সালে মোহন বাগান থেকে আনোয়ারকে সই করায় ইস্ট বেঙ্গল। তা নিয়েই যাবতীয় বিতর্কের সূত্রপাত। জাতীয় দলের ডিফেন্ডারকে নিয়ে নজিরবিহীন দড়ি টানাটানি শুরু হয়। বল গড়ায় ফেডারেশনের আপিল কমিটিতে। এরপর সাময়িক জট কাটিয়ে লাল-হলুদ জার্সিতে মাঠে নামেন আনোয়ার। দেড় বছরে চুটিয়ে ম্যাচ খেললেও চুক্তি বিতর্কে দাঁড়ি পড়েনি। এদিন মোহন বাগানের চিঠি সেই বিতর্ক আরও উস্কে দিল। কড়া ভাষায় লেখা চিঠিতে  নির্দিষ্ট তারিখও জানতে চাওয়া হয়েছে ফেডারেশনের কাছে। মাঠের বাইরে নানা সমস্যায় এমনিতেই জর্জরিত সর্বভারতীয় ফুটবল সংস্থা। চাপ আরও বাড়ল সন্দেহ নেই।

Advertisement

এদিকে, এদিনই বেঙ্গালুরুতে শুরু হল জাতীয় দলের শিবির। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে আগামী ৯ অক্টোবর ভারতের প্রতিপক্ষ সিঙ্গাপুর। ১৪ অক্টোবর ঘরের মাঠে খেলবে খালিদ ব্রিগেড।

Advertisement
সম্পর্কিত সংবাদ