Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

গোয়ার বিরুদ্ধে বদলার মেজাজে মোহন বাগান

চলতি আইএসএলে ঘরের মাঠে অপরাজিত মোহন বাগান। এখনও পর্যন্ত হার মাত্র দু’টি ম্যাচে। গার্ডেন সিটিতে বেঙ্গালুরু এফসি ছাড়াও ফাতোরদায় গোয়ার বিরুদ্ধে পরাস্ত হয় হোসে মোলিনার দল। শনিবার ঘরের মাঠে সেই হারের বদলা নিতে মরিয়া মোহন বাগান।

গোয়ার বিরুদ্ধে বদলার মেজাজে মোহন বাগান
  • ৭ মার্চ, ২০২৫ ০৮:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি আইএসএলে ঘরের মাঠে অপরাজিত মোহন বাগান। এখনও পর্যন্ত হার মাত্র দু’টি ম্যাচে। গার্ডেন সিটিতে বেঙ্গালুরু এফসি ছাড়াও ফাতোরদায় গোয়ার বিরুদ্ধে পরাস্ত হয় হোসে মোলিনার দল। শনিবার ঘরের মাঠে সেই হারের বদলা নিতে মরিয়া মোহন বাগান। ইতিমধ্যেই লিগ-শিল্ড নিশ্চিত হলেও ম্যাচ জিততে বদ্ধপরিকর স্প্যানিশ কোচ। উল্লেখ্য, এই ম্যাচের পর কামিংসদের হাতে খেতাব তুলে দেওয়া হবে। প্রথম ভারতীয় ক্লাব হিসেবে টানা দু’বার লিগ-শিল্ড জিতল সবুজ-মেরুন ব্রিগেড। ইতিমধ্যেই ২৩ ম্যাচে তাদের পয়েন্ট ৫৩। অর্থাৎ শনিবার সন্ধ্যায় জিতলে ৫৬ পয়েন্টের ম্যাজিক ফিগারে পৌঁছবে দল। নিঃসন্দেহে ভারতীয় ফুটবলে নজিরবিহীন কৃতিত্বের হাতছানি তাদের সামনে।

Advertisement

গোয়া ম্যাচের আগে কার্ড সমস্যায় কিছুটা বিব্রত মোহন বাগান। শুভাশিস বসু ছাড়াও নেই দীপক টাংরি ও অভিষেক সূর্যবংশী। এছাড়া জেমি ম্যাকলারেনকেও বিশ্রাম দেওয়ার সম্ভাবনা। আসলে অজি বিশ্বকাপার ইতিমধ্যেই তিনটি হলুদ কার্ড দেখেছেন। আর একটি কার্ড দেখা মানেই সেমি-ফাইনালে তাঁকে পাওয়া যাবে না। তাই অহেতুক ঝুঁকি নিতে নারাজ স্প্যানিশ কোচ। অন্যদিকে, গোয়ার কাছেই এই ম্যাচ প্রেস্টিজ ফাইট। আইএসএলের শুরুতে নবড়ড়ে দল ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। কলকাতায় ইস্ট বেঙ্গল ও মহমেডান স্পোর্টিংকে হারিয়েছে গোয়া। এক মরশুমে তিন প্রধানকে বশ মানানোর কৃতিত্ব হাতছাড়া করতে নারাজ মানোলো।

Advertisement
সম্পর্কিত সংবাদ