Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

মরশুমের প্রথম ডার্বিতে বাজিমাত মোহন বাগানের

মরশুমে প্রথম ম্যাচ। তাও আবার ডার্বি। ফলে ইস্ট বেঙ্গল-মোহন বাগান দু’দলের সামনেই বছরের শুরুতেই মনোবল অনেকটা বাড়িয়ে নেবার সুযোগ ছিল ডুরান্ডের উদ্বোধনী ম্যাচে।

মরশুমের প্রথম ডার্বিতে বাজিমাত মোহন বাগানের
  • ২৫ জুলাই, ২০২৬ ২১:০৯
Prefer us on Google

কলকাতা: মরশুমে প্রথম ম্যাচ। তাও আবার ডার্বি। ফলে ইস্ট বেঙ্গল-মোহন বাগান দু’দলের সামনেই বছরের শুরুতেই মনোবল অনেকটা বাড়িয়ে নেবার সুযোগ ছিল ডুরান্ডের উদ্বোধনী ম্যাচে। আর এই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীকে ১-০ গোলে হারিয়ে মোহন বাগান কোচ হিসেবে নিজের প্রথম ম্যাচেই বাজিমাত কোচ পানাজিওটিস ডিম্পেরিসের। দুই দলই এ দিন শুরু করেছিল বিদেশীদের রিজার্ভ বেঞ্চে বসিয়ে। ৯০ মিনিটের লড়াইতে বল পজেশনের দিক থেকে অনেকটাই এগিয়েছিল ইস্ট বেঙ্গল। তাদের পায়ে ৫৬ শতাংশ বল ছিল ম্যাচে। এমনকি পাসের সংখ্যাও মোহন বাগানের থেকে অনেকটাই বেশি। ইস্ট বেঙ্গল যেখানে পাস খেলেছিল ৩৫৯, সেখানে মোহন বাগানের পাসের সংখ্যা ২৮৩। এমনকি গোলের সুযোগ তৈরির ক্ষেত্র গঙ্গা পারের ক্লাবের থেকে এগিয়েছিল ইস্ট বেঙ্গল। কিন্তু গোলের সুযোগ বেশি তৈরি করলেও ম্যাচের আসল কাজ গোল করা আর সেখানেই ব্যর্থ ইস্ট বেঙ্গল স্ট্রাইকাররা। আর এখানেই বাজিমাত করে গেল মোহন বাগান। ম্যাচের ৫২ মিনিটে দুরন্ত গোল করেন মোহন বাগানের সাহাল। আর এই গোলেই মরশুমের প্রথম ম্যাচে বাজিমাত মোহন বাগানের। দুই দলই দ্বিতীয়ার্ধে নামায় তাদের দুই বিদেশীদের। কিন্তু তাতে ফলের কোন পরিবর্তন হয়নি। একাধিক সুযোগ নষ্টের খেসারত দিতে হলো লাল হলুদ ব্রিগেডকে। ফলে ইস্ট বেঙ্গল কোচ হিসেবে হাবাসের শুরুটা মোটেই ভালো হল না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ