Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ফেডারেশনের দিকে তাকিয়ে মোহন বাগান

সদ্য সমাপ্ত মরশুম খুব ভালো কাটেনি মোহন বাগানের। হাতছাড়া হয়েছে আইএসএল জয়ের হ্যাটট্রিকের সুযোগ। এছাড়া ডুরান্ড কাপ, সুপার কাপেও আসেনি সাফল্য।

ফেডারেশনের দিকে তাকিয়ে মোহন বাগান
  • ১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সদ্য সমাপ্ত মরশুম খুব ভালো কাটেনি মোহন বাগানের। হাতছাড়া হয়েছে আইএসএল জয়ের হ্যাটট্রিকের সুযোগ। এছাড়া ডুরান্ড কাপ, সুপার কাপেও আসেনি সাফল্য। ট্রফি বলতে কেবল আইএফএ শিল্ড। সুদিন ফেরাতে ফের শক্তিশালী দল গড়তে মরিয়া সবুজ-মেরুন শিবির। সোমবার আগামী মরশুম নিয়ে আলোচনায় বসছে টিম- ম্যানেজমেন্ট। মূলত কলকাতা লিগ ও ডুরান্ড কাপ নিয়ে পরিকল্পনা ঠিক করে নেওয়াই এই বৈঠকের লক্ষ্য। পাশাপাশি সর্বভারতীয় লিগের জন্য রূপরেখা স্থির করতে চাইছে থিঙ্কট্যাঙ্ক।

Advertisement

নতুন মরশুমের আগে বেশ কিছু বিদেশি ফুটবলারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে মোহন বাগান। তার মধ্যে উরুগুয়ের এক ডিফেন্সিভ মিডিও রয়েছেন। তিনি প্রয়োজনে রক্ষণেও খেলতে পারেন। এছাড়া একজন স্প্যানিশ স্ট্রাইকার ও সার্বিয়ান উইঙ্গারের সঙ্গে কথাবার্তা চলছে। পাশাপাশি কোচ সের্গিও লোবেরার বিদায় কার্যত নিশ্চিত। সূত্রের খবর, নতুন কোচের জন্য প্রাথমিক তালিকায় চার জনের নাম রয়েছে। কিন্তু সবটাই আটকে রয়েছে সর্বভারতীয় লিগের ভবিষ্যতের উপর। ফেডারেশন এখনও আগামী মরশুমের রূপরেখা পরিষ্কার করতে পারেনি। ফলে চুক্তির আলোচনা পর্বে বিদেশি ফুটবলার ও কোচদের কাছে নিজেদের পরিকল্পনা তুলে ধরতে পারছে না মোহন বাগান ম্যানেজমেন্ট।
এদিকে, ১৫ জুলাই ডুরান্ড কাপ শুরুর কথা ভাবছে সেনাবাহিনী। তার আগে পুরো স্কোয়াড নিয়ে প্রস্তুতি শুরু করতে চায় সবুজ-মেরুন। এই অবস্থায় দল গঠনের জন্য দিল্লির ফুটবল হাউসের ভবিষ্যৎ পরিকল্পনার দিকে তাকিয়ে মোহন বাগান।

Advertisement
সম্পর্কিত সংবাদ