Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

মোহন বাগান সবার সেরা: সৌরভ গাঙ্গুলি

ময়দানের বারপুজোর উন্মাদনায় মাতলেন সৌরভ গাঙ্গুলি। মঙ্গলবার সাতসকালেই ভারতের প্রাক্তন অধিনায়ক হাজির হন এরিয়ান ক্লাবে।

মোহন বাগান সবার সেরা: সৌরভ গাঙ্গুলি
  • ১৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ময়দানের বারপুজোর উন্মাদনায় মাতলেন সৌরভ গাঙ্গুলি। মঙ্গলবার সাতসকালেই ভারতের প্রাক্তন অধিনায়ক হাজির হন এরিয়ান ক্লাবে। সেখানে দাঁড়িয়ে তিনি বললেন, মোহন বাগান সবার সেরা। উল্লেখ্য, চলতি মরশুমে লিগ-শিল্ড ও আইএসএল কাপ, ‘ডাবল’ ঘরে তুলেছে সবুজ-মেরুন ক্লাব। এই নিয়ে প্রশ্ন করা হলে সৌরভ বলেন, ‘মোহন বাগান দারুণ টিম। বাকিদের থেকে অনেক এগিয়ে।’ উল্লেখ্য, এদিন মোহন বাগান ও ভবানীপুর ক্লাবেও গিয়েছিলেন তিনি।

Advertisement

এরিয়ান ক্লাবের সভাপতির পদে রয়েছেন সৌরভ। তিনি বলেন, ‘আমি নামমাত্র সভাপতি। ক্লাবের সর্বেসর্বা সমর পালই।’ পাশাপাশি, সোমবার মহেন্দ্র সিং ধোনির ম্যাচ জেতানো ইনিংস প্রসঙ্গে সৌরভের মন্তব্য, ‘ধোনি দারুণ অধিনায়ক। ওর নেতৃত্বে চেন্নাই ঘুরে দাঁড়াতেই পারে।’ 
এদিকে, জাঁকজমক ভাবে বারপুজো অনুষ্ঠিত হল কাস্টমস ক্লাবে। এদিন ক্লাবের বর্ষসেরা অমিত চক্রবর্তী ও সর্বাধিক গোলদাতা রবি হাঁসদারকে  পুরস্কৃত করা হয়। খিদিরপুর ক্লাবেও জমকালোভাবে অনুষ্ঠিত হল বারপুজো।

Advertisement
সম্পর্কিত সংবাদ