Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নক-আউটের প্রস্তুতি শুরু মোহন বাগানের

নক-আউটের প্রস্তুতি শুরু মোহন বাগানের
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেশ কয়েকদিনের ছুটি কাটিয়ে আইএসএল নক-আউটের প্রস্তুতি শুরু করে দিল মোহন বাগান। মঙ্গলবার বিকেলে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে প্রায় পৌঁনে দু’ঘণ্টা গা ঘামালেন জেসন কামিংসরা। ২৩ ফেব্রুয়ারি ঘরের মাঠে ওড়িশাকে হারিয়ে টানা দু’বার ভারতসেরা হয় সবুজ-মেরুন ব্রিগেড। আর ৮ মার্চ গোয়া বধ করে লিগ-শিল্ড হাতে তুলেছেন শুভাশিস বসু। দোলের আগেই সবুজ আবিরে যুবভারতীকে মোহন ভারতীতে পরিণত করেছেন সমর্থকরা। বাগানে এখন আক্ষরিক অর্থেই বসন্ত বিরাজ করছে। সেই আত্মতুষ্টি যাতে ঘাড়ে চেপে না বসে সেদিকেই নজর কোচ মোলিনার। কারণ এবার অন্য লড়াই। সরাসরি সেমি-ফাইনাল খেলবে মোহন বাগান। হোম-অ্যাওয়ে হিসেবে খেলা। তাই অ্যাওয়ে ম্যাচ হারলেও  কাপ জেতার আশা  চুরমার হবে না। পরে হোম ম্যাচে সুযোগ থাকবে ফাইনালের রাস্তা নিশ্চিত করার।

Advertisement

জাতীয় দলের ছয় ফুটবলার ছাড়া এদিনের অনুশীলনে হাজির ছিলেন সকলেই। তবে আলাদা প্র্যাকটিস করলেন জেমি ম্যাকলারেন, সাহাল আব্দুল সামদ ও আশিস রাই। দলীয় সূত্রের খবর, দীর্ঘ বিমানযাত্রা করে ফেরায় হাল্কা অনুশীলন করতে চেয়েছেন ম্যাকা। পাঞ্জাব ম্যাচে চোট পেয়েছিলেন সাহাল। তবে এখন অনেকটাই সুস্থ তিনি। এদিন বুট পরেই অনুশীলন করলেন সবুজ-মেরুন মিডিও। কিন্তু আশিস এখনও ফিট নন। গোয়া ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। মোহন বাগান প্রথম সেমি-ফাইনাল খেলবে ৩ এপ্রিল। ম্যানেজমেন্টের বিশ্বাস তার আগেই ফিট হয়ে যাবেন সকলে। ছুটি কাটিয়ে ফিরলেও এদিন কড়া অনুশীলন করালেন কোচ মোলিনা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ