Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ছুটি কাটিয়ে প্রস্তুতি শুরু মোহন বাগানের

এক সপ্তাহের ছুটি কাটিয়ে মাঠে ফিরলেন মোহন বাগান ফুটবলাররা। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে শুরু হল এফসি গোয়া বধের মহড়া

ছুটি কাটিয়ে প্রস্তুতি শুরু মোহন বাগানের
  • ২৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক সপ্তাহের ছুটি কাটিয়ে মাঠে ফিরলেন মোহন বাগান ফুটবলাররা। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে শুরু হল এফসি গোয়া বধের মহড়া। আগামী ৯ মে ফাতোরদার নেহরু স্টেডিয়ামে মানোলো মার্কুয়েজ বাহিনীর মুখোমুখি হবে সের্গিও লোবেরা ব্রিগেড। বর্তমানে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে মোহন বাগান। এক ম্যাচ বেশি খেলে গোয়ার সংগ্রহ ১৯ পয়েন্ট। কামিংসদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মানোলো ব্রিগেড। এমন পরিস্থিতিতে সকলের নজর আলবার্তো রডরিগেজ ও আপুইয়ার দিকে। পাঞ্জাবের বিরুদ্ধে গোড়ালিতে চোট পেয়েছিলেন আলবার্তো। এদিন দলের সঙ্গে হালকা গা ঘামালেন স্প্যানিশ ডিফেন্ডার। পাশাপাশি আপুইয়া হ্যামস্ট্রিং নিয়ে দীর্ঘদিন ভুগছেন। ফিজিওর তত্ত্বাবধানে সাইড লাইনে স্রেফ রিহ্যাব সারলেন এই দুই ফুটবলার। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ