Bartaman Logo
২২ জুন, ২০২৬
বর্তমান / খেলা

টানা তৃতীয় ড্র মহমেডানের

আইএসএলে জয় অধরাই রইল মহমেডান স্পোর্টিংয়ে। রবিবার স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে ম্যাচের ফল ২-২।

টানা তৃতীয় ড্র মহমেডানের
  • ২৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলে জয় অধরাই রইল মহমেডান স্পোর্টিংয়ে। রবিবার স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে ম্যাচের ফল ২-২। তবে শেষ মুহূর্তে লালথানকিমা দিনের সহজতম সুযোগ হাতছাড়া না করলে প্রথম জয়ের স্বাদ পেতে পারত সাদা-কালো ব্রিগেড। এদিন শুরুতেই পদম ছেত্রীর ভুলে পেনাল্টি পায় দিল্লি। লক্ষ্যভেদে ভুল করেননি মাতিজা বাবোভিচ। এরপর প্রথমার্ধের শেষ পর্বে অ্যাডিসন সিং জাল কাঁপিয়ে সমতায় ফেরান মহমেডানকে। বিরতির পর ফের দিল্লিকে এগিয়ে দেন মাতিজা। ৬৫ মিনিটে হীরা মণ্ডলের গোলে দ্বিতীয়বারের জন্য ম্যাচে সমতা ফেরায় মেহরাজউদ্দিন ব্রিগেড। সংযোজিত সময়ে সহজ সুযোগ নষ্ট লালথানকিমার। টানা তিনটি ড্রয়ের ফলে ১০ ম্যাচে মহমেডানের ঝুলিতে এখন ৩ পয়েন্ট। পক্ষান্তরে, ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে স্পোর্টিং দিল্লি।

Advertisement

এদিকে, ছুটি কাটিয়ে সোমবার ফের প্রস্তুতিতে নামছে মোহন বাগান। আইএসএলের পরবর্তী ম্যাচে ৯ মে এফসি গোয়ার মুখোমুখি হবে লোবেরা ব্রিগেড।

Advertisement
সম্পর্কিত সংবাদ