Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

শিল্ড নিয়ে আজ সিদ্ধান্ত মহমেডানের

শিল্ডে না খেলার দাবিতে অনড় মহমেডান স্পোর্টিং।। সূচি অনুযায়ী মঙ্গলবার ইস্ট বেঙ্গল বনাম মহমেডান ম্যাচ দিয়ে শিল্ডের উদ্বোধন।

শিল্ড নিয়ে আজ সিদ্ধান্ত মহমেডানের
  • ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিল্ডে না খেলার দাবিতে অনড় মহমেডান স্পোর্টিং।। সূচি অনুযায়ী মঙ্গলবার ইস্ট বেঙ্গল বনাম মহমেডান ম্যাচ দিয়ে শিল্ডের উদ্বোধন। রবিবার রাজ্য ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে চিঠি পাঠান সাদা-কালো কর্তারা। পাশাপাশি তাদের শর্ত ঘরোয়া লিগে মোহন বাগান বনাম মহমেডান ম্যাচের রিপ্লে চাই। অন্যথায় শিল্ডে মাঠে নামবে না মহমেডান। অভিযোগ, অফসাইড থেকে মোহন বাগানের জয়সূচক গোলটি করেন সায়ন। এরপর পালটা চিঠিতে সাদা-কালো কর্তাদের বৈঠকে বসার আহ্বান জানিয়েছে আইএফএ। বরফ না গললে বিকল্প রাস্তায় হাঁটবে রাজ্য ফুটবল সংস্থা। সেক্ষেত্রে পিছতে পারে প্রতিযোগিতার প্রথম ম্যাচ। অন্যদিকে, শিল্ডে ইস্ট বেঙ্গলের সিনিয়র দল খেলা নিয়েও ধোঁয়াশা রয়েছে। এবিষয়ে কোচ আন্তোনিও লোপেজ হাবাসের দিকে তাকিয়ে ম্যানেজমেন্ট। এদিকে, বুধবার মোহন বাগানের প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রথম একাদশে ৬ বিদেশি খেলানো যাবে। ৫ বিদেশি নিয়ে শহরে আসছে শ্রীনিধি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ