Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফের হারল মহমেডান স্পোর্টিং

ঘরোয়া লিগে হারের ধারা অব্যাহত মহমেডান স্পোর্টিংয়ের। সোমবার নৈহাটি স্টেডিয়ামে পিয়ারলেসের কাছে ০-১ গোলে বশ মানল সাদা-কালো ব্রিগেড।

ফের হারল মহমেডান স্পোর্টিং
  • ৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগে হারের ধারা অব্যাহত মহমেডান স্পোর্টিংয়ের। সোমবার নৈহাটি স্টেডিয়ামে পিয়ারলেসের কাছে ০-১ গোলে বশ মানল সাদা-কালো ব্রিগেড। সব টুর্নামেন্ট মিলিয়ে টানা সাত ম্যাচে হারের মুখ দেখল মেহরাজউদ্দিনের ছেলেরা। ট্রান্সফার ব্যানের কারণে নতুন কোনও ফুটবলার নিতে পারছে না রেড রোডের ক্লাবটি। এমন পরিস্থিতিতে তরুণ ফুটবলারদের নিয়ে দল সাজালেও লাভের লাভ কিছু হচ্ছে না। ম্যাচে পিয়ারলেসের একমাত্র গোলটি মনোরঞ্জন সিংয়ের।

Advertisement

চুঁচুড়ায় দিনের অপর ম্যাচে মেসারার্স ক্লাবকে ১-০ গোলে হারাল পাঠচক্র। একমাত্র গোলটি করেন ইসমাইল। এই জয়ের সুবাদে গ্রুপ-এ’র শীর্ষে উঠে এল তারা (৬ ম্যাচে ১৫ পয়েন্ট)। অন্যদিকে, জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল রেলওয়ে এফসি। জর্জের দুই গোলদাতা রণজয় রায় ও অভিষেক কুঞ্জম। রেলকে সমতায় ফেরান জগন্নাথ মিদ্দা ও অনিকেত ঘোষ।

Advertisement
সম্পর্কিত সংবাদ