প্রথম ম্যাচেই হার মহমেডানের
  • ১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মহমেডান স্পোর্টিং-০                         :                                          লাজং-১

Advertisement

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লড়েও শেষরক্ষা হল না। ইন্ডিয়ান ফুটবল লিগের প্রথম ম্যাচেই হেরে গেল মহমেডান স্পোর্টিং। ৮৯ মিনিটে ম্যাচের একমাত্র গোলদাতা লাজংয়ের নেলসন রিমবাই। রক্ষণের জঘন্য ভুলের খেসারত দিল রেড রোডের পাশের ক্লাব। এমনিতেই আর্থিক সমস্যায় ধুঁকছে মহমেডান। ট্রান্সফার ব্যান উঠলেও নতুন বছরের আগে বিদেশি খেলানোয় নিষেধাজ্ঞা রয়েছে। এভাবে চললে অবনমনের আতঙ্ক মাথাচাড়া দিতে বাধ্য।
বেতন না পেয়ে প্র্যাকটিস বয়কট করেছিলেন মহমেডান ফুটবলাররা। ম্যাচের দু’দিন আগে কোনওরকমে ড্যামেজ কন্ট্রোল করে টিম-ম্যানেজমেন্ট। তবুও শনিবার কল্যাণীতে লাজংয়ের বিরুদ্ধে ভালোই লড়ছিলেন ইসরাফিলরা। সবাই যখন ধরে নিয়েছেন ড্র নিশ্চিত তখনই ছন্দপতন। শেষ মুহূর্তের ভুলে খালি হাতে ফিরতে হল সাদা-কালো ব্রিগেডকে।