Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

লিগে প্রথম জয়ের খোঁজে মহমেডান

লিগে প্রথম জয়ের খোঁজে মহমেডান
  • ১৩ জুলাই, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি ঘরোয়া লিগে এখনও জয়ের মুখ দেখেনি মহমেডান স্পোর্টিং। প্রথম ম্যাচে কলকাতা পুলিসের বিরুদ্ধে ড্র করে সাদা-কালো ব্রিগেড। এরপর ইউনাইটেড স্পোর্টসের কাছে তিন গোলে বশ মানে মেহরাজউদ্দিনের দল। রবিবার কল্যাণীতে মহমেডান স্পোর্টিংয়ের প্রতিপক্ষ রেনবো। যে করেই হোক প্রথম জয় পেতে মরিয়া রেড রোডের পাশের ক্লাব। কিন্তু ট্রান্সফার ব্যান চলায় নতুন ফুটবলার সই করানো যাচ্ছে না। এই পরিস্থিতিতে লিগে ভূমিপুত্র সংখ্যা কমানোর আবেদন জানায় সাদা-কালো ব্রিগেড। তবে তা খারিজ করে দেয় আইএফএ। তাই জুনিয়রদের উপর ভরসা রাখা ছাড়া উপায় নেই কোচ মেহরাজের। এদিকে, শনিবার ঘরোয়া লিগে কালীঘাট এমএস বনাম পুলিস এসি’র ম্যাচ ১-১ গোলে ড্র হয়।

Advertisement

 কল্যাণী স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল তিনটেয়। সম্প্রচার এসএসইএন অ্যাপে।

সম্পর্কিত সংবাদ