লখনউ: রাজনীতিতে যোগ দিতে পারেন ক্রিকেটার মহম্মদ শামি। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে এমনই জল্পনা সামনে এসেছে। সৌজন্যে শামি ও রাষ্ট্রীয় লোক দলের প্রধান জয়ন্ত চৌধুরীর বৈঠক। দুজনের একসঙ্গে একটি ছবি সামনে আসতেই আলচনা শুরু হয়েছে। তবে শামি বা আরএলডি দুজনেই এ বিষয়ে মন্তব্য করেনি। শোনা যাচ্ছে, আরএলডি-র টিকিটে আমরোহা থেকে প্রার্থী হতে পারেন শামি।



