Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাগডোগরা থেকে সিকিমবাসীকে সিন্দুর বার্তা মোদির

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরসূচিতে এসেছে একাধিক বদল। প্রতিকূল আবহাওয়ার কারণে সিকিম সফর বাতিল করা হয়েছে।

বাগডোগরা থেকে সিকিমবাসীকে সিন্দুর বার্তা মোদির
  • ২৯ মে, ২০২৫ ২২:০৫
Prefer us on Google

বাগডোগরা: বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরসূচিতে এসেছে একাধিক বদল। প্রতিকূল আবহাওয়ার কারণে সিকিম সফর বাতিল করা হয়েছে। কিন্তু বাগডোগরা থেকেই ভার্চুয়ালি মাধ্যমে সিকিমবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফের একবার পাকিস্তানকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী, সঙ্গে জুড়েছেন অপারেশন সিঁদুরের সাফল্যও।

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘পহেলগাঁওয়ে জঙ্গি হামলা শুধু ভারতীয়দের উপর নয়। মানবতার উপর হয়েছে। সম্প্রীতির উপর হামলা হয়েছে। ভারত আগের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ। জঙ্গিরা ভারতীয় মেয়েদের সিঁদুর মুছেছে। অপারেশন সিন্দুরের মাধ্যমে জঙ্গিদের জিনা হারাম করে দেওয়া হয়েছে। একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। এর জন্য পাকিস্তান আমাদের দেশের নাগরিক ও সেনা জওয়ানদের উপর হামলার কৌশল নেয়। আমরা পাকিস্তানের বেশ কিছু এয়ার বেস ধ্বংস করে দিয়েছি।’

পাশাপাশি, সিকিমকে আগামী ২৫  বছরে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে সরকার প্রস্তুত বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি জানান, গোরক্ষপুর- শিলিগুড়ি সড়কের সঙ্গে জুড়বে সিকিম। কালিম্পংয়ে ১০ নম্বর জাতীয় সড়ক তৈরির কাজ চলছে। পাশাপাশি সেবক-রংপো রেলপথ তৈরি হচ্ছে বলেও এদিন মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement
সম্পর্কিত সংবাদ