Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ কুশমণ্ডিতে সভা মোদির

আজ, শনিবার কুশমণ্ডিতে সভা করবেন নরেন্দ্র মোদি। আজ প্রধানমন্ত্রী অন্যত্র সভা শেষ করে মোদি আসবেন কুশমণ্ডির খাগড়াইল মাঠে।

আজ কুশমণ্ডিতে সভা মোদির
  • ১১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, গঙ্গারামপুর: আজ, শনিবার কুশমণ্ডিতে সভা করবেন নরেন্দ্র মোদি। আজ প্রধানমন্ত্রী অন্যত্র সভা শেষ করে মোদি আসবেন কুশমণ্ডির খাগড়াইল মাঠে। জানা গিয়েছে, দুপুর ২টোয় হেলিকপ্টারে মোদি এসে পৌঁছবেন কুশমণ্ডির সভাস্থলে। শুক্রবার রাত পর্যন্ত মোদির সভামঞ্চের কাজ করেছে ঝাড়খণ্ডের একটি সংস্থা। পাশাপাশি সাউন্ড সিস্টেম আনা হয়েছে কলকাতা থেকে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুরসভার জলের ট্যাঙ্কও পৌঁছে গিয়েছে সভাস্থলে। নিরাপত্তার ক্ষেত্রে কোনো খামতি রাখতে নারাজ প্রশাসন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন পুলিশের আধিকারিকরা। ২০২১ সালের নির্বাচনে গঙ্গারামপুরে সভা করেছিলেন প্রধানমন্ত্রীর। সেবার জেলার ৬টি আসনের মধ্যে ৩টি দখল করেছিল বিজেপি। এবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কর্মীদের নিয়ে সভা করছেন মোদি। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের দাবি, এই সভার প্রভাব কুশমণ্ডি ও হরিরামপুরেও পড়বে। লক্ষাধিক মানুষের সমাগমের আশা করছে দল। সুকান্ত বলেন, প্রধানমন্ত্রীর সভায় আলাদা করে জনসমাগমের লক্ষ্য নির্ধারণ করা হয় না। স্বতঃস্ফূর্তভাবে মানুষ মোদির সভায় আসবেন। এদিকে, উত্তর দিনাজপুর থেকেও কয়েক হাজার নেতাকর্মী কুশমণ্ডিতে মোদির সভায় যোগ দেবেন। মোদির সভা নিয়ে গেরুয়া শিবিরে উচ্ছ্বাস দেখা গেলেও তৃণমূলের দাবি, এই সভার তেমন কোনো প্রভাব দক্ষিণ দিনাজপুর জেলায় পড়বে না। জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়ালের কটাক্ষ, বাইরের রাজ্য থেকে লোক এনে মোদির সভার মাঠ ভরাবে বিজেপি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ