Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬

ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন মোদি

দ্বিপাক্ষিক সম্পর্কের মূল্যায়নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন মোদি
  • ১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দ্বিপাক্ষিক সম্পর্কের মূল্যায়নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই শীর্ষনেতার আলোচনায় বাণিজ্য, প্রতিরক্ষা ও শক্তি সহ বিভিন্ন কৌশলগত সহযোগিতার বিষয়গুলি উঠে এসেছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দুই নেতাই সম্মত হয়েছেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের অগ্রগতি নিয়ে দু’জনে কথা বলেছেন। প্রধানমন্ত্রী মোদি এক্স হ্যান্ডলে লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বেশ সদর্থক কথা হল। আমরা বাণিজ্য, প্রতিরক্ষার মতো বিভিন্ন বিষয় পর্যালোচনা করলাম। কৌশলগত অংশীদারিকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যোগাযোগ বজায় রাখতে আমরা একমত হয়েছি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ