Bartaman Logo
৫ জুলাই, ২০২৬

অস্ট্রেলিয়া সফরের আগে মোদিকে খুনের হুমকি!

অস্ট্রেলিয়া সফরের আগে মোদিকে প্রাণনাশের হুমকি। তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ান পুলিশ। বিস্তারিত জানুন।

অস্ট্রেলিয়া সফরের আগে মোদিকে খুনের হুমকি!
  • ৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দিনকয়েক পরই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে সোশ্যাল মিডিয়ায় মোদিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। ইতিমধ্যে বিষয়টির তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়া পুলিশ। দ্য অস্ট্রেলিয়া টুডে নামে এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৯ জুলাই মেলবোর্নের মার্বেল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ‘মেলবোর্ন মিটস মোদি’। অনুষ্ঠানের প্রচারে একটি ফেসবুক পোস্ট করা হয়েছিল। সেই পোস্টের কমেন্টেই মোদিকে খুনের হুমকি দেওয়া হয়েছে। 

Advertisement

আবু মুস্তাফা নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে—অনুষ্ঠান চলাকালে স্টেডিয়ামের ছাদ যেন বন্ধ থাকে। নইলে অস্ট্রেলিয়ায় তাঁর মৃত্যুর জন্যই আসবেন মোদি। এরপরই তড়িঘড়ি তদন্তে নামে সে দেশের পুলিশ-প্রশাসন। তদন্তকারী আধিকারিকরা ওই ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আইপি অ্যাড্রেসটি শনাক্ত করেছেন। তবে এনিয়ে মুখ খোলেনি অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তাও জানা যায়নি। সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। জানা গিয়েছে, তিনদিনের সফরে সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন মোদি।

Advertisement
সম্পর্কিত সংবাদ