Bartaman Logo
১০ জুন, ২০২৬

সিঁদুর গাছের চারা রোপণ মোদির

অপারেশন সিন্দুরের মাধ্যমে জঙ্গি হামলার প্রতিশোধ নিয়েছে ভারত। এবার সেই সফল প্রত্যাঘাতকে স্মরণীয় করে রাখতে সিঁদুর গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী।

সিঁদুর গাছের চারা রোপণ মোদির
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অপারেশন সিন্দুরের মাধ্যমে জঙ্গি হামলার প্রতিশোধ নিয়েছে ভারত। এবার সেই সফল প্রত্যাঘাতকে স্মরণীয় করে রাখতে সিঁদুর গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার ছিল বিশ্ব পরিবেশ দিবস। আর এদিনেই দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে তিনি রোপণ করলেন বিশেষ প্রজাতির এই গাছ। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে জানান, ‘বিশ্ব পরিবেশ দিবসে মায়েদের নামে নামে একটি বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করলাম।’ প্রধানমন্ত্রী জানিয়েছেন, সম্প্রতি তিনি গুজরাত সফরে গিয়েছিলেন। তখন তাঁর হাতে এই চারাটি তুলে দেন কচ্ছের ‘মা-বোনেরা’। মোদির কথায়, এই মহিলারা ১৯৭১-এর যুদ্ধে অসম সাহসিকতার পরিচয় দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের নারীশক্তির অনুপ্রেরণা এবং সাহসিকতার প্রতীক হয়ে থাকবে এই গাছ।’ 

Advertisement

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এদিন এক্স হ্যান্ডলে তিনি একের পর পোস্ট করেন। একটি পোস্টে তিনি লিখেছেন, ‘দিল্লির ভগবান মহাবীর বসন্তালি পার্কে একটি চারা রোপণ করলাম। আরাবল্লী রেঞ্জকে পুনরায় সবুজে ভরিয়ে দিতে আরাবল্লী গ্রিন ওয়াল প্রোজেক্ট হাতে নিয়েছে সরকার। এটা তারই অঙ্গ।’

Advertisement
সম্পর্কিত সংবাদ