বিহারে ১৩ হাজার কোটির প্রকল্পের উদ্বোধনে মোদি
  • ২২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিহারে ভোটারদের মন জয়ে নামল কেন্দ্রের বিজেপি সরকার। আজ, শুক্রবার বিহারবাসীর জন্য একগুচ্ছ উপহার দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর হাত ধরে সেতু, বিদ্যুৎ, স্বাস্থ্য, সড়ক, পরিকাঠামো এবং গ্রামোন্নয়নে ১৩ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হবে। এর মধ্যে উল্লেখযোগ্য, গঙ্গার উপর ১.৮৬ কিলোমিটার দীর্ঘ এবং ৩৪ মিটার চওড়া ৬ লেনের সেতু। পাটনা-বেগুসরাইয়ের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করবে সেতুটি। এশিয়ার বৃহত্তম প্রশস্ত এই সেতুটি তৈরিতে ব্যয় হয়েছে ১ হাজার ৮৭১ কোটি টাকা।

Advertisement