Bartaman Logo
১০ জুন, ২০২৬

‘দেশকে মধ্যযুগে টেনে নিতে চায় মোদি সরকার’, কালো টি-শার্ট পরে ‘কালা বিলের’ নিন্দায় রাহুল

মোদি সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাতের অভিযোগ নতুন কিছু নয়। তাতে নয়া মাত্রা যুক্ত হল বুধবার। এদিন লোকসভায় তিনটি নতুন বিল পেশ করেছে কেন্দ্র।

‘দেশকে মধ্যযুগে টেনে নিতে চায় মোদি সরকার’, কালো টি-শার্ট পরে ‘কালা বিলের’ নিন্দায় রাহুল
  • ২০ আগস্ট, ২০২৫ ২০:০৮
Prefer us on Google

নয়াদিল্লি: মোদি সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাতের অভিযোগ নতুন কিছু নয়। তাতে নয়া মাত্রা যুক্ত হল বুধবার। এদিন লোকসভায় তিনটি নতুন বিল পেশ করেছে কেন্দ্র। যার বিরোধিতায় সুর সপ্তমে চড়িয়েছে বিরোধীরা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল রাহুল গান্ধীর অভিযোগ, দেশকে েফর মধ্যযুগে িফরিয়ে নিয়ে যেতে চায় মোদি সরকার। বিলগুলি আইনে পরিণত হলে দেশে যেটুকু গণতন্ত্র অবশিষ্ট আছে, তাও বিপন্ন হয়ে পড়বে।

Advertisement

এদিন সংসদে মোদি সরকারের পেশ করা ১৩০তম সংবিধান সংশোধনী বিলে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কোনও কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের মন্ত্রী বা কোনও কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রী গুরুতর অপরাধের অভিযোগে টানা ৩০ দিন গ্রেপ্তার হলে ৩১তম দিনে তাঁর মন্ত্রিত্ব থাকবে না। পাঁচ বছর বা তার বেশি জেল হতে পারে, এমন অপরাধের ক্ষেত্রে নয়া আইন কার্যকর হবে। বিরোধীদের অভিযোগ, বিরোধীদের ফাঁদে ফেলার উদ্দেশ্যে এই বিল। এছাড়াও কেন্দ্রশাসিত আঞ্চলিক সরকার (সংশোধনী) বিল এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধনী) বিল লোকসভায় পেশ করেছে কেন্দ্র।
কেন্দ্রের আনা ১৩০তম সংবিধান সংশোধনী বিলকে তীব্র আক্রমণ করেছেন রাহুল গান্ধী। বলেন, ‘মধ্যযুগে রাজা তাঁর ইচ্ছেমতো যে কাউকে তাড়িয়ে দিতে পারতেন। এমনকী কারও মুখ দেখতে ইচ্ছে না করলে তিনি তাঁকে তাড়িয়ে দিতে পারতেন। আমরা আবার সেই মধ্যযুগে ফিরে যেতে চলেছি। উনি ইডি পাঠিয়ে গ্রেপ্তার করে ৩০ দিনের মধ্যে নির্বাচিত সরকার ভেঙে দিতে পারেন।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ