Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

বনেদিয়ানায় আধুনিকা

আকাশে সাদা মেঘের সারি। রোদ্দুরে লেগেছে চাঁপা ফুলের রং। কাশফুলের মায়ায় ভেসে যাচ্ছে চরাচর। পুজোর কাউন্টডাউন শুরু করেছে বাঙালি।

বনেদিয়ানায় আধুনিকা
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আকাশে সাদা মেঘের সারি। রোদ্দুরে লেগেছে চাঁপা ফুলের রং। কাশফুলের মায়ায় ভেসে যাচ্ছে চরাচর। পুজোর কাউন্টডাউন শুরু করেছে বাঙালি। বছরের সেরা উৎসব। তার জন্য প্রস্তুতিও হতে হবে সেরা। চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটে পুজোর লুকে অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি। প্রথম শাড়িটি পাউডার পিঙ্ক রঙের একটি সিল্ক। অফ হোয়াইট ডিজাইনার ব্লাউজ এবং ভারী গয়নায় সেজেছেন তিনি। খোলা চুল আর হালকা মেকআপে যেন পারফেক্ট পুজোর সন্ধে। সপ্তমীর দিন এই ধরনের রং আপনিও ট্রাই করতে পারেন। দ্বিতীয় শাড়িটি দুধে আলতা রঙের একটি সিল্ক। পাড় জুড়ে বেনারসের ঘাটের কারুকাজ। আটপৌরে করে পরানো হয়েছে। সঙ্গে ডিজাইনার ব্লাউজ। আলগা বিনুনি, গোল লাল টিপে সেজেছেন শ্যামৌপ্তি। সোনার গয়নার সাজ বাঙালিয়ানায় ভরপুর। অষ্টমীর অঞ্জলি বা দশমীর সিঁদুরখেলায় এই ধরনের লুক ক্রিয়েট করতে পারেন। পুজো মানে শ্যামৌপ্তির কাছে প্রিয়জনেদের সঙ্গে সময় কাটানো। পোশাকে আরাম খোঁজেন তিনি। আর শাড়ি তাঁর সবসময়ের পছন্দ।

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য  

Advertisement
সম্পর্কিত সংবাদ