ঝাড়গ্রামে পুলিশের এসআই পদে চাকরি প্রার্থীদের মক ইন্টারভিউ
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম রাজ্য পুলিশের সাব-ইনস্পেক্টর পদে চাকরিপ্রার্থীদের জন্য মক-ইন্টারভিউয়ের আয়োজন করা হল। বুধবার শহরের পুলিশ লাইনে মক ইন্টারভিউতে জেলার ডিএসপি ট্রাফিক আমির সোহেল, ডিএসপি(ডিঅ্যান্ডটি) শ্রেয়া সরকার, ডিএসপি (হেডকোয়ার্টার) সমীর অধিকারী ও তাঁদের সহযোগী পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন।  জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪৩ জন মক ইন্টারভিউতে অংশগ্রহণ করেন।

Advertisement

জেলার পুলিশ সুপার মানব সিংলা বলেন, চাকরিপ্রার্থীদের সাফল্যের পথে এগিয়ে দিতেই এই মক ইন্টারভিউয়ের আয়োজন। চাকরি প্রার্থীদের ভুল ত্রুটি শুধরে দেওয়া ও আত্মবিশ্বাসী করে তোলা মূল  লক্ষ্য। আমাদের প্রচেষ্টা অংশগ্রহণকারীরা যেন নিজেদের স্বপ্ন সফল করতে পারে। জেলা পুলিশের উদ্যোগে চাকরিপ্রার্থীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ‹লক্ষ্যভেদ› নামের কর্মসূচি চালু রয়েছে। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে এদিনের মক-ইন্টারভিউয়ের আয়োজন করা হয়। আগেও রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগ ও প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের জন্য একই ধরনের মক ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছিল জেলা পুলিশ। আগামী ২৬ নভেম্বর বৃহস্পতিবার থেকে রাজ্য পুলিশের এসআই পদের ইন্টারভিউ শুরু হচ্ছে। মক ইন্টারভিউতে অংশ নেওয়া স্বরূপ সাউ বলেন, অনেক কিছু শিখলাম। কিছু খামতি ছিল, স্যাররা সেগুলি ধরিয়ে দিয়েছেন।