Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাটিয়ায় মোবাইল ছিনতাই, দুষ্কৃতীকে গণধোলাই

মোবাইল ছিনতাই করে স্থানীয়দের বাধার মুখে পড়ে গুলি চালাল দুষ্কৃতী। তবে শেষরক্ষা হল না। তাকে ধরে ফেলেন স্থানীয়রা। তারপর শুরু হয় গণধোলাই।

মাটিয়ায় মোবাইল ছিনতাই, দুষ্কৃতীকে গণধোলাই
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: মোবাইল ছিনতাই করে স্থানীয়দের বাধার মুখে পড়ে গুলি চালাল দুষ্কৃতী। তবে শেষরক্ষা হল না। তাকে ধরে ফেলেন স্থানীয়রা। তারপর শুরু হয় গণধোলাই। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মাটিয়া থানার কাকড়া-মির্জানগর রেল স্টেশন এলাকায়। অভিযুক্ত আব্দুল হাকিম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিস। তার বাড়ি বসিরহাট থানার দণ্ডিরহাটে। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, মোবাইল ও বাইক উদ্ধার হয়েছে।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে স্টেশন এলাকায় বসেছিলেন দুই ব্যক্তি। সে সময় তিন যুবক এসে অতর্কিতে আক্রমণ চালায়। মোবাইল ছিনিয়ে নিতে চেষ্টা করে। একটি মোবাইল ছিনিয়েও নেয়? দুই ব্যক্তি চিৎকার শুরু করলে দুষ্কৃতীরা দৌড় লাগায়। তবে চিৎকার শুনে স্থানীয় কয়েকজন তাদের পিছু নেন। দু’জন ছিনতাইবাজ দৌড়ে একটি মাঠে ঢুকে গা ঢাকা দেয়। কিন্তু স্থানীয় বাসিন্দা ও এক সিভিক ভলান্টিয়ারের হাতে একজন ধরা পড়ে। ধরা পড়ার পর বন্দুক বের করে ওই দুষ্কৃতী। যাঁরা ধাওয়া করছিলেন তাঁদের লক্ষ্য করে দু’রাউন্ড গুলি ফায়ার করে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয় বলে প্রাণহানির ঘটনা ঘটেনি। এরপর স্থানীয়রা ওই দুষ্কৃতীকে ধরে ফেলেন। চলে গণধোলাই। এর মধ্যে মাটিয়া থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। ওই ছিনতাইবাজকে উদ্ধার করে। এই ধৃতই হল আব্দুল হাকিম। তাকে আদালতে তোলা হয়েছিল। পাঁচদিনের পুলিস হেফাজত হয়েছে। জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ