Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়ায় ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র

বুধবার জগৎবল্লভপুরের শঙ্করহাটি হাসপাতালে জেলার প্রথম ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করলেন জেলা প্রশাসন ও স্বাস্থ্যদপ্তরের আধিকারিকরা।

হাওড়ায় ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র
  • ১৩ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বুধবার জগৎবল্লভপুরের শঙ্করহাটি হাসপাতালে জেলার প্রথম ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করলেন জেলা প্রশাসন ও স্বাস্থ্যদপ্তরের আধিকারিকরা। উপস্থিত ছিলেন জেলাশাসক, জগৎবল্লভপুরের বিধায়ক ও স্বাস্থ্যদপ্তরের আধিকারিকরা। এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র পাড়ায় পাড়ায় গিয়ে চিকিৎসা পরিষেবা দেবে। থাকবেন চিকিৎসক। ইসিজি ও রক্তপরীক্ষা করা যাবে। মিলবে এক্স-রে পরিষেবাও। মজুত থাকবে প্রায় ১৯৫ প্রকারের ওষুধ। রোগীকে দেখার পর চিকিৎসক প্রয়োজনীয় টেস্ট লিখে দেবেন এবং সেই পরীক্ষাগুলিও হবে সেখানেই। ফলে অন্য কোথাও যেতে হবে না। রিপোর্ট অনুযায়ী সঙ্গে সঙ্গেই মিলবে ওষুধ। স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, হাসপাতাল থেকে দূরের এলাকায় থাকা বাসিন্দারা এই পরিষেবার মাধ্যমে ঘরের কাছে চিকিৎসা পাবেন। মঙ্গলবার উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী নিজে এই প্রকল্পের সূচনা করেন। জেলার বাকি ব্লকগুলিতেও শীঘ্রই চালু হবে এই প্রকল্প।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ