সংবাদদাতা, কালনা: বৃহস্পতিবার বিকেলে মন্তেশ্বর থানার মালডাঙা-মেমারি রোডের জয়রামপুর ব্রিজের কাছে ট্রাক্টর উল্টে মৃত্যু হল চালকের। মৃতের নাম বাপন প্রামাণিক(৪০)। বাড়ি মন্তেশ্বর থানার নবগ্রামে। এই ঘটনায় আরও আটজন জখম হন। তাদের মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে একটি ট্রাক্টরে করে বিদ্যুতের খুঁটি নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রাক্টরে বিদ্যুৎ দপ্তরের কয়েকজন ঠিকা শ্রমিকও ছিলেন। ট্রাক্টরটি মালডাঙা-মেমারি রোডের জয়রামপুর ব্রিজের কাছে রাস্তার ধারে উল্টে যায়। চালক সহ নয়জন জখম হন। তাঁদের মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চালক বাপন প্রামাণিককে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।



