Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মন্তেশ্বরে অগ্নিদগ্ধ হয়ে বধূর মৃত্যু

মন্তেশ্বরে অগ্নিদগ্ধ হয়ে বধূর মৃত্যু
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: মন্তেশ্বর থানার ফুলবাগান গ্রামে অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃতার নাম মৌসুমী দাস(৩১)। দিনকয়েক আগে বাড়িতে তিনি অগ্নিদগ্ধ হন। তাঁকে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান। রান্না করার সময় তিনি পুড়ে যান বলে পরিবারের দাবি।
Advertisement
অন্য একটি ঘটনায়, মঙ্গলকোট থানার উত্তর বনপুর গ্রামে অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতার নাম বসু মণ্ডল(৬০)। শুক্রবার দুপুরে বাড়িতে তিনি অগ্নিদগ্ধ হন। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোরে তিনি মারা যান। রান্না করার সময়  তিনি অগ্নিদগ্ধ হন বলে পরিবারের দাবি।  
সম্পর্কিত সংবাদ