Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মন্তেশ্বরে গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

মন্তেশ্বরে গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: মন্তেশ্বর থানার মালডাঙা-কাটোয়া রোডে গাড়ির ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতের নাম সুবোধ মণ্ডল(৬৫)। মন্তেশ্বর থানার বাঘাসন গ্রামে তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালায়। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ