সংবাদদাতা, কালনা: মন্তেশ্বর থানার কুলে গ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর সোনা রুপোর গয়না ভর্তি ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় নতুন মোড় নিল। পাওনাদারদের হাত থেকে রেহাই পেতেই ছিনতাইয়ের নাটক করে পুলিসের জালে খোদ স্বর্ণ ব্যবসায়ীই। সোমবার মন্তেশ্বর থানার পুলিস ওই স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। ধৃত ব্যবসায়ীর নাম আলমগির শেখ।
Advertisement
উল্লেখ্য, আলমগির শেখের নাদনঘাট বাসস্ট্যান্ড এলাকায় সোনার দোকান রয়েছে। বাজারে প্রচুর টাকা ধার দেনা হয়ে গিয়েছিল ওই ব্যবসায়ীর। পাওনাদাররা টাকার জন্য বার বার তাগাদা দিচ্ছিল। এই অবস্থায় পরিচিত তিন দুষ্কৃতীকে ৪০ হাজার টাকা দিয়ে ছিনতাইয়ের নাটকের ছক কষে। সেইমতো শনিবার সন্ধ্যার পর আলমগির শেখ তার এক কর্মচারী মুন্সি হাইবুলকে নিয়ে বাইক চালিয়ে কুলে বাজার রোড দিয়ে যাচ্ছিল। সেই সময় তিন দুষ্কৃতী তাদের বাইক আটকায়। দুষ্কৃতীরা প্রথমে দোকানের কর্মচারী হাইবুলকে অন্ধকারে মাঠের মধ্যে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে জখম অবস্থায় ফেলে রাখে।
দুষ্কৃতীরা চলে যেতেই হাইবুল শেখ কোনও রকমে রাস্তায় এসে দেখে, তাঁর মালিক আলমগির পড়ে রয়েছে। হাইবুলকে আলমগির জানায়, দুষ্কৃতীরা তাকে মারধর করে সোনা রুপোর গয়নার ব্যাগ নিয়ে পালিয়ে গিয়েছে। হাইবুলও আলমগিরের কথায় বিশ্বাস করে। নিজেই মন্তেশ্বর থানায় অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে পুলিস নাদনঘাট থানার কুশোগড়িয়া গ্রাম থেকে শাহজামাল শেখ ও বাগবুল মল্লিক নামে দু’জনকে গ্রেপ্তার করে। উদ্ধার হয় কিছু সোনা রুপোর গয়না। ধৃতদের পুলিস হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরায় ধৃতরা আলগিরের পরিকল্পনার কথা খোলসা করে বলে। আলমগির ৪০ হাজার টাকার বিনিময়ে তাদের এই কাজের জন্য দিয়েছিল। সোমবার রাতেই পুলিস স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। মুন্সি হাইবুল বলেন, মালিক এমন ঘটনা ঘটাবে ভাবতেই পারিনি। আমি এই পরিকল্পনার কথা কিছুই জানতাম না।
কালনা এসডিপিও রাকেশকুমার চৌধুরী বলেন, মন্তেশ্বরে সোনার ব্যাগ ছিনতাইয়ের ঘটনার ষড়যন্ত্রে যুক্ত থাকার ঘটনায় দোকানদারকেই গ্রেপ্তার করা হয়েছে। জেরায় সে জানিয়েছে, বাজারে দেনা হয়ে যাওয়ায় এমন ঘটনা ঘটিয়েছে।