Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মন্তেশ্বরে বধূর অস্বাভাবিক মৃত্যু

মন্তেশ্বরে বধূর অস্বাভাবিক মৃত্যু
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: সোমবার দুপুরের দিকে শ্বশুরবাড়িতে গলায় ফাঁস দিয়ে অস্বাভাবিক মূত্যু হয় এক বধূর। মৃতার নাম ঝুমা দাস (২৭)। বাড়ি মন্তেশ্বর থানার কুসুমগ্রাম এলাকায়। মঙ্গলবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্ত হয়।
Advertisement
মৃতার দাদা সোমনাথ দাস বলেন, বছর দশেক আগে বোনের বিয়ে হয়। শ্বশুরবাড়িতে বোনের সঙ্গে পারিবারিক অশান্তি চলছিল। সোমবার দুপুরে আমরা বোনের মৃত্যুর খবর পাই। পুলিসকে সব জানানো হয়েছে। আমরা চাই পুলিস সঠিক তদন্ত করে মৃত্যুর কারণ উদঘাটন করুক।
অন্যদিকে, সোমবার দুপুরের দিকে হুগলি জেলার গুপ্তিপাড়া এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন এক প্রৌঢ়। মৃতের নাম প্রিয়ব্রত মুখোপাধ্যায় (৫১)।
সম্পর্কিত সংবাদ