সংবাদদাতা, দিনহাটা: উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর বাড়ির সামনে প্রত্যুষা বাজারে ছ’টি দোকানে চুরি হয়েছে। শুক্রবার সকালে দোকানে এসে চুরির ঘটনা লক্ষ্য করেন ব্যবসায়ীরা। হোটেল, সব্জি,মুদিখানা সহ ছ’টি দোকানের তালা ভেঙে চুরি হয়। দোকানে থাকা নগদ টাকা সহ একাধিক সামগ্রী নিয়ে গিয়েছে চোরেরা।
Advertisement
দিনহাটা শহরের বাবুপাড়ায় মন্ত্রীর বাড়ির সামনেই বাজারটি। কুয়াশার সুযোগে চুরির ঘটনা বলে প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান। ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। দোকানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ব্যবসায়ীরা। বাজারে সিসিক্যামেরা লাগানোর দাবি করেছেন তাঁরা। এদিকে, এমন ঘটনায় পুলিসের ভূমিকায় ক্ষুব্ধ মন্ত্রীও।
ওই বাজারের ব্যবসায়ী মিলন বর্মন বলেন, রাতের বেলা দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে এসে দেখি তালা ভাঙা। ক্যাশবাক্সে থাকা নগদ টাকা সহ একাধিক সামগ্রী নিয়ে গিয়েছে চোরেরা। বাজারের নিরাপত্তার স্বার্থে ক্যামেরা লাগানো প্রয়োজন।
দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রানা গোস্বামী বলেন, শীতের সময়ে দিনহাটা শহরের একাধিক বাজারে নিয়মিত ছোটখাট চুরির ঘটনা ঘটছে। রাতের বেলা হেঁটে বা সাইকেলে করে পুলিস পেট্রোলিং কার্যত বন্ধ রয়েছে। ব্যবসায়ীদের স্বার্থে রাতে পুলিসের টহল বাড়ানো উচিত।
দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী বলেন, মন্ত্রীর বাড়ির সামনের বাজারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ব্যবসায়ীদের নিরাপত্তার খাতিরে ওই এলাকায় সিসি ক্যামেরা লাগানোর চিন্তাভাবনা করা হচ্ছে। মন্ত্রী বলেন, শহরের মাঝে এরকম চুরির ঘটনা ঘটছে,যা সত্যিই চিন্তার কারণ। চোরেরা নিশ্চিন্ত মনে চুরি করে নিয়ে যাচ্ছে, পুলিস তখন কি করছে? পুলিসি নজরদারি বাড়ানো উচিত। যদিও দিনহাটার এসডিপিও ধীমান মিত্র বলেন, অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আশা করা হচ্ছে, শীঘ্রই চোর ধরা পড়বে।