কুকথায় তিনি চ্যাম্পিয়ন! হরিয়ানার সেই বিতর্কিত মন্ত্রী অনিল ভিজকে এবার কারণ দর্শানোর নোটিস ধরাল বিজেপি। সম্প্রতি মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি এবং রাজ্য বিজেপির সভাপতি মোহনলাল বাদোলির বিরুদ্ধে প্রকাশ্যে নানা মন্তব্য করেছেন অনিল। তার প্রেক্ষিতে সোমবারের এই নোটিস। তিনদিনের মধ্যে তাঁকে এই নোটিসের জবাব দিতে বলা হয়েছে। জে পি নাড্ডার নির্দেশেই এই নোটিস বলে জানিয়েছেন বাদোলি। নোটিসে বলা হয়েছে, ‘দল যখন দিল্লির নির্বাচনের প্রচারে ব্যস্ত, তখন অনিলের নানা মন্তব্য অস্বস্তি বাড়িয়েছে। একজন দায়িত্বশীল মন্ত্রী হিসেবে তাঁর থেকে এই ধরনের মন্তব্য আশা করা যায় না।’



