সংবাদদাতা, নকশালবাড়ি: বুধবার নকশালবাড়িতে অঙ্গনওয়াড়ি ও আশাকর্মী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে এসেছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নকশালবাড়ির কমিউনিটি হলে সভার আয়োজন করেছিল শিলিগুড়ি মহকুমা আশাকর্মী ইউনিয়ন। মন্ত্রীকে কাছে পেয়ে আশাকর্মীরা তাঁদের একাধিক দাবি তুলে ধরেন। ভাতা, ইনসেনটিভ, স্বাস্থ্যবিমা, স্থায়ীকরণের মতো বিষয় নিয়ে তাঁরা আলোকপাত করেন। দাবিগুলি নিয়ে মন্ত্রী তাঁদের কাছে স্মারকলিপি চান। পরে আশাকর্মীরা পাঁচদফা দাবি নিয়ে মন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দেন।
Advertisement
তাতে আশাকর্মীদের স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি প্রদান, মাসে ২৮ হাজার টাকা বেতন, পিএফ, পেনশন, ইএসআই চালু করা, কর্মরত অবস্থায় মৃত্যু হলে এককালীন পাঁচ লক্ষ টাকা সহ কোভিডের সময়ে আক্রান্ত কর্মীদের এক লক্ষ টাকা দেওয়ার মতো দাবি রাখা হয়। এনিয়ে চন্দ্রিমা বলেন, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের জন্য ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তৈরি করে দিয়েছেন। আশা কেন্দ্রের প্রজেক্ট। ৮০০ টাকা থেকে এখন বেড়ে ৫২৫০ টাকা তাঁদের ভাতা হয়েছে। যা রাজ্য সরকার বহন করছে। ইনসেনটিভের বিষয়টি কেন্দ্র দেখে। এ নিয়ে কেন্দ্রের কোনও পরিকল্পনা নেই। তাই আশাদের কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। তাঁরা আমাকে স্মারকলিপি দিয়েছেন। তাতে স্থায়ীকরণের বিষয়টিও রেখেছেন। তাঁদের বোঝা দরকার এটি কেন্দ্রের প্রজেক্ট। আর তাঁরা প্রকল্পের কর্মী। ইএসআই কেন্দ্র সরকারের হাতে রয়েছে। এটাও তাঁদের বুঝতে হবে।
খড়িবাড়ি ব্লক থেকে আসা আশাকর্মী কৌশল্যা বর্মন তাঁদের করুণ অবস্থার কথা মন্ত্রীর সামনে তুলে ধরেন। রাতে আশাকর্মীরা ডিউটিতে থাকলে তাঁদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার মতো বিষয়টি গুরুত দিয়ে দেখার আশ্বাস দেন চন্দ্রিমা। নিজস্ব চিত্র।
খড়িবাড়ি ব্লক থেকে আসা আশাকর্মী কৌশল্যা বর্মন তাঁদের করুণ অবস্থার কথা মন্ত্রীর সামনে তুলে ধরেন। রাতে আশাকর্মীরা ডিউটিতে থাকলে তাঁদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার মতো বিষয়টি গুরুত দিয়ে দেখার আশ্বাস দেন চন্দ্রিমা। নিজস্ব চিত্র।



