Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মানসিক ভারসাম্যহীন যুবককে বাড়ি ফেরাল মুরারই পুলিস

মানসিক ভারসাম্যহীন যুবককে বাড়ি ফেরাল মুরারই পুলিস
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: মানসিক ভারসাম্যহীন যুবককে বাড়ি ফেরাল মুরারই থানার পুলিস। বুধবার রাতে বছর বাইশের ওই যুবককে উদ্দেশ্যহীনভাবে মুরারই স্টেশন সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখেন টহলদারি ভ্যানের পুলিস কর্মীরা। তাঁরা ওই যুবককে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে বুঝতে পারেন, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। সে শুধু বলেছিল কোচবিহার। পুলিস সেই সূত্র ধরেই কোচবিহার জেলা পুলিসের সঙ্গে যোগাযোগ করেন। অবশেষে তাঁরা জানতে পারেন, ওই যুবকের বাড়ি কোচবিহারের কোতয়ালি থানা এলাকায়। সেই মতো খবর পেয়ে এদিন তাঁর দাদা জাহানূর আলম ভাইকে নিতে মুরারই থানায় আসেন। জাহানূরবাবু বলেন, ভাই রাবিউল ইসলাম ১৫দিন ধরে নিখোঁজ ছিল। অনেক খুঁজেও তাঁকে পাইনি। রাতে খবর পাওয়া মাত্রই ট্রেন ধরে এদিন সকালে মুরারই থানায় আসি। ভাইকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে পুলিসকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ