সংবাদদাতা, আলিপুরদুয়ার: মঙ্গলবার রাতে আলিপুরদুয়ার রেল জংশনের ডিআরএম চৌপথিতে কালীপুজো দেখে বাড়ি ফেরার পথে টোটো সহ পুকুরে পড়ে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে বিবেকানন্দ-২ গ্রাম পঞ্চায়েতের পল্লিমঙ্গল মনসাবাড়ি এলাকায়। পুলিস জানিয়েছে, মৃত কিশোরের নাম আয়ুষ রায় (১৪)। ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে ডিআরএম চৌপথিতে কালীপুজো দেখে ওই কিশোর বন্ধুদের সঙ্গে টোটোয় চেপে বাড়ি ফিরছিল। টোটোতে ছ’জন ছিল। বাড়ির কাছাকাছি আসার পর আয়ুষ টোটো চালাবে বলে। চালক তাকে স্টিয়ারিং ছেড়ে দেন। এরপরই ঘটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় টোটোটি।
অন্যান্যরা কোনওমতে পাড়ে উঠে আসলেও, আয়ুষ আর উঠতে পারেনি। পরে তাকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে আসলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ সিং বলেন, এরকম ঘটনা যে ঘটবে ভাবতে পারিনি। খুবই মর্মান্তিক ঘটনা। আলিপুরদুয়ার থানার আইসি অনির্বাণ ভট্টাচার্য বলেন, পল্লিমঙ্গল মনসাবাড়ি এলাকায় পুকুরে টোটো সহ পড়ে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।