বিশেষ সংবাদদাতা, ইম্ফল: জাতি হিংসা কবলিত মণিপুরে জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন। রাজ্যপাল অজয় কুমার ভাল্লা লুট হওয়া অস্ত্র সাতদিনের মধ্যে প্রশাসনের কাছে ফেরত দেওয়ার আর্জি জানিয়েছিলেন। নাহলে কড়া ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। এরইমধ্যে শনিবার চুড়াচাঁদপুর জেলায় জোমি ও কুকি গোষ্ঠীর সদস্যরা ১৬টি অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়েছেন। জেলার তুইবুং গ্রামে প্রশাসনের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে এই অস্ত্রগুলি জমা দেওয়া হয়। ২০২৩ সালের মে মাসে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর পুলিসের একাধিক অস্ত্রাগার ও থানা থেকে প্রায় অস্ত্র লুট করা হয় বলে অভিযোগ।



