Bartaman Logo
১০ জুন, ২০২৬

মণিপুরে বিধায়কদের বিভ্রান্ত করার চেষ্টা! সতর্ক করল পুলিস

মণিপুরে বিধায়কদের বিভ্রান্ত করার চেষ্টা! সতর্ক করল পুলিস
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বিশেষ সংবাদদাতা, ইম্ফল: হিংসা শুরুর প্রায় দু’বছর পর মণিপুরে জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন। এরইমধ্যে রাজ্যের বিধায়কদের ‘প্রভাবিত ও বিভ্রান্তি’ করার চেষ্টার অভিযোগ। এব্যাপারে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। বিধায়কদের কাছ থেকে প্রতারণামূলক ফোনের অভিযোগও পাওয়া গিয়েছে। সোশ্যাল মিডিয়া মারফৎ পুলিস একথা জানিয়েছে। ইম্ফল থানায় এই  ঘটনায় দায়ের হয়েছে এফআইআর। এর ভিত্তিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিস। এনিয়ে বিধায়কদেরও সতর্ক করা হয়েছে। মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির পর বিধানসভা ‘সাসপেন্ডেড অ্যানিমেশনে’ রাখা হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যের ১০ জন কুকি বিধায়ক। মণিপুরে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য একটি রাজনৈতিক রূপরেখা তৈরির জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন তাঁরা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ