Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মনোনয়নপত্র জমা তৃণমূলের

মনোনয়নপত্র জমা তৃণমূলের
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: হেমতাবাদ ব্লকের দধিকোটবাড়ি আশরাফিয়া হাইমাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। ৬ টি আসনেই মনোনয়ন জমা দেবেন তৃণমূলের প্রার্থীরা। শনিবার দুপুরে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক তথা মন্ত্রী সত্যজিৎ বর্মন, হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায়, তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলি, তৃণমূল নেতা নূর কালাম, আশিক নওয়াজ প্রমুখ। পাঁচবছর আগে এই পরিচালন কমিটির বোর্ড দখল করেছিল তৃণমূল কংগ্রেস। দু’বছর আগে নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর দু’বছর দায়িত্বে ছিল প্রশাসক। সরকারি নির্দেশে ফের নির্বাচন হতে চলেছে। আগামী ৮ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা এই মাদ্রাসায়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ