Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মনোমালিন্য মিটল পঞ্চায়েত সদস্যদের  

মনোমালিন্য মিটল পঞ্চায়েত সদস্যদের
 
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াচক: মাসদুয়েক ধরে অচলাবস্থা চলছিল কালিয়াচক তিন নম্বর পঞ্চায়েত সমিতিতে। পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে মনোমালিন্য চলছিল বেশ সমিতির কয়েকজন সদস্যের। যার ফলে সমিতির কাজে ব্যাঘাত ঘটছিল। রবিবার জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষের তৎপরতায় এবং মধ্যস্থতায় সমস্ত মনোমালিন্য মিটিয়ে নেওয়া হল পঞ্চায়েত সমিতির সদস্যদের মধ্যে। পাশাপাশি একটি কমিটিও গঠন করা হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ