সংবাদদাতা, চাঁচল: মালদহের চাঁচল-২ ব্লকের মানিকনগর মোড় থেকে সতী সদরপুর পর্যন্ত পাঁচ কিমি রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। চার বছর ধরে সংস্কার না হওয়ায় রাস্তার অবস্থা বিপজ্জনক। বর্ষার আগে রাস্তার কাজ করার দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাকরি ও গৌরহন্ড গ্রাম পঞ্চায়েতের হারোহাজরা, নেহালপুর, সতী, সদরপুর, ডুমরো সহ প্রায় ২০ টির বেশি গ্রামের মানুষ এই রাস্তা ধরে চাঁচল সদরে আসেন। বর্তমানে সেই রাস্তায় পিচের আস্তরণ আর নেই। ঘনবসতি এলাকাগুলিতে পাথর উঠে গর্ত তৈরি হয়েছে। ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের উপর দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনা ঘটছে। সদরপুরের জয়দেব মণ্ডল বলেন, খরা হোক বা বর্ষা, সারা বছর ওই রাস্তায় চলাচল করতে দুর্ভোগ হয়। হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার সময় গাড়ি আস্তে চালাতে হয়। এতে রোগীর কষ্ট আরও বাড়ে।
Advertisement
মানস দাসের কথায়, সাইকেল নিয়ে এলাকার ছাত্রছাত্রীরা স্কুলে যায়। হামেশাই পাথরে টায়ার নষ্ট হচ্ছে তাদের। দ্রুত রাস্তা সারাই হলে যন্ত্রণা থেকে সবাই রেহাই পাবে। কিন্তু এতদিনেও সংস্কার হল না।
চাষিদের বাজারে ফসল নিয়ে যেতে বাড়তি টাকা ভাড়া গুনতে হচ্ছে রাস্তা খারাপ হওয়ার জন্য। দ্রুত রাস্তা সংস্কার করা হবে বলে দাবি করেছেন জেলা পরিষদ সদস্যা রেহেনা পারভিন। তিনি বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে ৫০ লক্ষ টাকার কাজের প্রস্তাব পাঠানো হয়েছে।