Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মানিকচকের নুরপুরে মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

এক মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল মালদহের মানিকচক থানার নুরপুর গ্রামে। মৃত ছাত্রী নুরপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, এদিন সকালে ঘুম থেকে ওঠার পর সমস্ত কিছুই স্বাভাবিক ছিল।

মানিকচকের নুরপুরে মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানিকচক: এক মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল মালদহের মানিকচক থানার নুরপুর গ্রামে। মৃত ছাত্রী নুরপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, এদিন সকালে ঘুম থেকে ওঠার পর সমস্ত কিছুই স্বাভাবিক ছিল। দুপুরে হঠাৎ করে ঘরে দরজা বন্ধ করে সে। দীর্ঘক্ষণ দরজা না খোলায় সন্দেহ হওয়ায় তাকে ডাকাডাকি করা হয়। কিন্তু সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে দেখা যায় গলায় ফাঁস লাগিয়েছে ছাত্রীটি। তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে কী কারণে এই ঘটনা তা বুঝে উঠতে পারছে না পরিবার। মানিকচক থানার পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ