Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মানিকচকের করমুটোলায় বেহাল রাস্তার কাজ শুরু  

মানিকচকের করমুটোলায় বেহাল রাস্তার কাজ শুরু
 
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মানিকচক: মানিকচকের মথুরাপুরের করমুটোলায় দীর্ঘদিনের বেহাল রাস্তার কাজ শুরু করল পঞ্চায়েত কর্তৃপক্ষ। মঙ্গলবার ফিতা কেটে রাস্তার কাজের সূচনা করেন মানিকচক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা উজ্জ্বল মণ্ডল সহ স্থানীয় দুই গ্রাম পঞ্চায়েত সদস্য। মথরাপুর গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে ২ লক্ষ ১০ হাজার টাকা ব্যয়ে ৫৪০ মিটার রাস্তা নির্মাণ করা হবে। অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে রাস্তাটি। ফলে নিত্য ভোগান্তির সম্মুখীন হতে হতো এলাকাবাসীদের। রাস্তার কাজ শুরু হওয়ায় সেই ভোগান্তি থেকে রেহাই মিলবে বলে খুশি স্থানীয় বাসিন্দারা।
Advertisement
সম্পর্কিত সংবাদ