সংবাদদাতা, মানিকচক: মানিকচকের সিপিএমের বর্ষীয়ান নেতা রবীন্দ্রনাথ ঠাকুর প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত না রোগে ভুগছিলেন। শুক্রবার মালদহের একটি বেসরকারি নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। এদিন দুপুরে মানিকচকে সিপিএমের দলীয় কার্যালয়ে তাঁর মরদেহে শ্রদ্ধা জানান হয়। এতে উপস্থিত ছিলেন মালদহ জেলা বামনেতা দেবজ্যোতি সিনহা, মোজাফ্ফর হোসেন, শ্যামল বসাক সহ অন্যান্যরা। পরবর্তীতে মৃতদেহ নাজিরপুরে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়। এদিনই সেখানে তাঁর শেষকৃত্য হয়। রবীন্দ্রবাবু মালদহ জেলা পরিষদের প্রাক্তন সদস্য, মানিকচক-১ লোকাল কমিটির সম্পাদক এবং খয়েরতলা নূরপুর হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন।



