সংবাদদাতা, মানিকচক: মানিকচকে বন্যা পরিস্থিতিতে দক্ষতার সঙ্গে কাজ করা স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা দিল মালদহ জেলা স্বাস্থ্যদপ্তর। শনিবার মানিকচক ব্লক কমিউনিটি হলে অনুষ্ঠানের মাধ্যমে মানিকচক ব্লকে কর্মরত এএনএম, জিএনএম, আশা কর্মী সহ স্বাস্থ্য কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। বন্যা পরিস্থিতির কারণে প্রায় দু’মাস জলমগ্ন ছিল মালদহের মানিকচকের ভূতনি ও গোপালপুর।



