Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মানিকচকে দূরারোগ্য রোগে সিভিকের মৃত্যু  

মানিকচকে দূরারোগ্য রোগে সিভিকের মৃত্যু
 
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানিকচক: দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মানিকচক থানায় কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়েছে। শুক্রবার তাঁকে চোখের জলে শেষ বিদায় জানালেন মানিকচক থানার সিভিক ভলান্টিয়াররা। তাঁর নাম মুকলেস জামান (৩৫)। তাঁর বাড়ি মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের পাঠানপাড়ায়। পরিবারে তাঁরা স্ত্রী ও কন্যা রয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে মুকলেস সাহেব মানিকচক থানায় সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন। মাত্র দু’মাস আগে তাঁর ক্যান্সার ধরা পড়ে। কলকাতায় চিকিৎসাও করান। বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতেই তাঁর মৃত্যু হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ