Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মানিকচকে ১৫০ সেগুন চারা নষ্ট করল দুষ্কৃতীরা

মানিকচকে ১৫০ সেগুন চারা নষ্ট করল দুষ্কৃতীরা
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানিকচক: প্রায় দেড়শোর বেশি সেগুন গাছের চারা কেটে নষ্ট করল দুষ্কৃতীরা। মঙ্গলবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মালদহের মানিকচকের ধনরাজগ্রাম এলাকায়। লক্ষাধিক টাকার ক্ষতি হওয়ায় দিশেহারা চাষি মনোজ মণ্ডল। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে মানিকচক থানার দ্বারস্থ হয়েছেন তিনি। মানিকচকের মথুরাপুর অঞ্চলের ধনরাজগ্রামের বাসিন্দা মনোজ এক মাস আগে প্রায় চারকাঠা জমিতে ১৫০ টি সেগুন গাছের চারা লাগিয়েছিলেন। সোমবার বিকেলে গাছগুলি দেখে বাড়ি ফিরেছিলেন তিনি। মঙ্গলবার সকালে জমিতে গিয়ে দেখেন সমস্ত চারা কেটে ফেলা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সেখানেই মাথায় হাত দিয়ে অঝোরে কাঁদতে থাকেন মনোজ। তিনি বলেন, গ্রামে কারও সঙ্গে শত্রুতা নেই। তারপরেও কে বা কারা এমন সর্বনাশ করল বুঝতে পারছি না। ছেলেমেয়ের ভবিষ্যতের কথা ভেবে এক লক্ষ টাকা খরচ করে চারা গাছগুলি লাগিয়েছিলাম। মানিকচক থানায় লিখিত অভিযোগ করেছি। আশা করি পুলিস দুষ্কৃতীদের খুঁজে বের করবে এবং  উপযুক্ত শাস্তি দেবে। মানিকচক থানার পুলিস আধিকারিক বলেন, লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছি।
ধনরাজগ্রামে ক্ষতিগ্রস্ত চাষি।-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ