সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়িতে তৃণমূল কংগ্রেসের এক নেতা ও তাঁর ভাই সহ এক সঙ্গীর বিরুদ্ধে একজনের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। এই ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। এদিকে, অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন ওই তৃণমূল নেতা পাপন চাকলাদার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বার্নিশ গ্রাম পঞ্চায়েতে।
Advertisement
পাপনের বিরুদ্ধে কিছুদিন আগেই আর্থিক প্রতারণার অভিযোগ তুলেছিলেন প্রফুল্ল সরকার নামে এক ব্যক্তি। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে প্রফুল্লর বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন পাপন ও তাঁর পরিবারের সদস্যরা। এবার পাপনের বিরুদ্ধে প্রফুল্লর ভাই ললিত সরকারের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল। ঘটনাটি ঘটে বুধবার রাত পৌনে ১২টা নাগাদ।
ললিত বলেন, আমার দাদার টাকা পাপন আত্মসাৎ করায় প্রতিবাদ করেছি। সেই কারণে আমার অনুপস্থিতিতে পাপন ও তার দলবল বাড়িতে হামলা চালিয়েছে। আমি থানায় অভিযোগ দায়ের করেছি। পাপন চাকলাদার বলেন, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমি কারও কাছ থেকে কোনও টাকা নিইনি। আমি যেহেতু একটি দায়িত্বপূর্ণ পদে আছি তাই আমাকে অপদস্ত করতে এই প্রচেষ্টা। ময়নাগুড়ি থানার পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।