Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়িতে প্রতিবেশী যুবকের ছোড়া পাথরে গুরুতর জখম ১

ময়নাগুড়িতে প্রতিবেশী যুবকের ছোড়া পাথরে গুরুতর জখম ১
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: পাথর ছুড়ে প্রতিবেশী এক ব্যক্তিকে রক্তাক্ত করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এনিয়ে জখম ব্যক্তি ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের বার্নিশ এলাকায়। প্রহ্লাদ হালদার বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে কাজে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় প্রতিবেশী ওই যুবক তাঁকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। পাথর তাঁর মাথায় লাগায় রক্তাক্ত হন। ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে তিনি চিকিৎসা করান। প্রহ্লাদবাবু বলেন, অভিযুক্ত দীর্ঘদিন ধরে গ্রামে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড করছে। আমি তার প্রতিবাদ করেছিলাম। সে কারণেই আমার উপর হামলা করা হয়েছে। অভিযুক্ত যুবকের বাবা বলেন, আমার ছেলের মানসিক সমস্যা রয়েছে। আমার ছেলেকে মারধর করা হয়েছে। ওই ব্যক্তি আমাকেও মেরেছে। ময়নাগুড়ি থানার পুলিস জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ