Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়িতে চারটি ছাগল চুরি

ময়নাগুড়িতে চারটি ছাগল চুরি
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়িতে এক গৃহস্থ বাড়ির বেড়া ভেঙে চারটি ছাগল চুরির অভিযোগ উঠল। ছাগল চুরি হয়ে যাওয়ায় মাথায় হাত বাড়ির মালিকের। বাড়ির মালিক জানিয়েছেন, চারটি খাসি চুরি হয়েছে। যেগুলির ওজন ছিল আনুমানিক ৭৫ কেজি। প্রায় ৬৫ হাজার টাকার উপর ক্ষতি হয়ে গিয়েছে। এবিষয়ে ময়নাগুড়ি থানায় অভিযোগ জানিয়েছেন বাড়ির মালিক মহেন চন্দ্র রায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। মহেনবাবু বলেন, বুধবার রাতে কেবা কারা আমার চারটি খাসি চুরি করে পালিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ