সংবাদদাতা, ময়নাগুড়ি: বিয়ে বাড়ি থেকে ফেরার পথে গাড়ি ভাঙচুর হল ময়নাগুড়ির রামসাইয়ে। গাড়িতে থাকা মহিলাদের উপরে চড়াও হয় কয়েকজন। ধারালো অস্ত্র দেখিয়ে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। শনিবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েও কোনও লাভ হয়নি। রবিবার গাড়ির মালিক তপনকুমার রায় ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
Advertisement
সম্প্রতি তপনবাবুর ভাগ্নির বিয়ে ছিল। সেই অনুষ্ঠান শেষে তপনবাবু নিজের পিকআপ ভ্যানে স্ত্রী, শাশুড়ি এবং ছেলেকে নিয়ে বড়দিঘি থেকে বাড়ি ফিরছিলেন। রাত প্রায় ২টা নাগাদ রামসাই গ্রাম পঞ্চায়েতের চ্যাংমারিতে হঠাৎ কয়েকজন তাঁর গাড়ি লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে। আচমকা এমন ঘটনায় তপনবাবু পরিবার নিয়ে পালিয়ে আসার চেষ্টা করেন। সেই সময় অভিযুক্তরা তাঁদের উপর চড়াও হয়। গাড়ি ভাঙচুর করে। ধারালো অস্ত্র দিয়ে প্রাণনাশের হুমকি দেয়। মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। এর কিছুক্ষণ পরই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়।
রামসাই গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি দিগেন অধিকারী বলেন, আমাদের এই এলাকায় কিছুদিন ধরে ছাগল চুরি শুরু হয়েছে। যেদিন এই ঘটনাটি ঘটে, সেদিন আমাদের এলাকায় অচেনা একটি গাড়ি দেখা গিয়েছিল। এলাকার লোকজন রাস্তায় ছিল। তপনবাবুর গাড়ি দেখে প্রথমে চোর বলে সন্দেহ করা হয়েছিল বলে শুনেছি। তবে, গাড়ি ভাঙচুরের ঘটনা নিন্দনীয়। গাড়িতে মহিলা এবং বৃদ্ধা ছিলেন। অভিযুক্তদের নিয়ে আমাদের মিটিংয়ে বসার কথা ছিল। কিন্তু তারা আসেননি। তপনবাবুর গাড়ির ক্ষতি হয়েছে। প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।
আক্রান্ত তপনবাবু বলেন, ঘটনার সময় প্রচুর লোকজন উপস্থিত ছিলেন। তারাই অতর্কিতভাবে হামলা চালায়। অনেকেই আমাকে চেনেন। তা সত্ত্বেও আমার গাড়ি ভাঙচুর করে। প্রাণনাশের হুমকি দেয়। প্রচুর ক্ষতি হয়েছে। আমি এদিন থানায় অভিযোগ দায়ের করেছি। ময়নাগুড়ি থানার পুলিস জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।