Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মঙ্গলকোটে মিউজিয়াম, ব্যায় বরাদ্দ হল ২০ লক্ষ

মঙ্গলকোটে মিউজিয়াম, ব্যায় বরাদ্দ হল ২০ লক্ষ
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ২০ লক্ষ টাকা খরচ করে মঙ্গলকোটে মিউজিয়াম তৈরি করা হবে। বুধবার জেলা পরিষদের শিক্ষাদপ্তরের স্থায়ী সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় খনন করতে গিয়ে অনেক প্রত্নসামগ্রী উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া বহু পুরনো মূর্তি জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেগুলি এই মিউজিয়ামে রাখা হবে। জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার বলেন, মঙ্গলকোটে মিউজিয়ামটি তৈরি হলে ইতিহাস পড়ুয়াদের সুবিধা হবে। খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। পাশাপাশি বেশ কয়েকটি স্কুলে বাউন্ডারি ওয়াল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ